জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০২-০১ ১৮:৪০:৫৬ || আপডেট: ২০২০-০২-০১ ১৮:৪১:০৪
আনোয়ারা প্রতিনিধি :
মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান মাস্টার ফজলুল করিম চৌধুরীর শোকসভায় বক্তারা বলেছেন, মাস্টার ফজলুল করিম চৌধুরী ছিলেন সমাজের একজন অালোকবর্তিকা।
১৯৭১ সালে তিনি দেশ মাতৃকার জন্য স্ধাধীনতা যুদ্ধ করেছেন, যুদ্ধ শেষে অালোকিত দেশ গড়ার জন্য শিক্ষতায় যোগ দিয়েছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য অালোকিত মানুষ সৃষ্টি করেছেন।
সংগঠনের সাবেক চেয়ারম্যান মাস্টার সৈয়দুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলি বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক অধ্যক্ষ, বিজিসি ষ্ট্রাস্ট ইউনিভার্সিটির কন্ট্রোলার অব এক্সামিনেশন প্রফেসর মোঃ মকছুদর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মোঃ মুজিবুর রহমান চৌধুরী, অাওয়ামী লীগ নেতা বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ,মোঃ অাবদুল মন্নান,ব্যাংকার মুহাম্মদ মোতাহেরুল ইসলাম।
বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মেজবাহ উদ্দীন চৌধুরী ফরহাদ, সাবেক মহাসচিব মুহাম্মদ দিদারুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সচিব রিয়াদ উদ্দীন চৌধুরী কাইয়ুম। সভা পরিচালনা করেন শহীদুল ইসলাম শহীদ।