চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও স্কুল ড্রেস বিতরণ

প্রকাশ: ২০২০-০২-০১ ১৮:৫৯:৫৫ || আপডেট: ২০২০-০২-০১ ১৯:০০:০৩

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি গ্রামে সমাজ কল্যান ঐক্য সংঘের উদ্যোগে বিনামূল্যে ২৪৩ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও ২৬ জনকে স্কুল পোশাক দেয়া হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্ঠা ও ব্যবসায়ী মাহাবুবুল আলম সিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাঈদ এর সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক ষ্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ।

সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, মো. লিয়াকত হোসেন, প্রসেনজিত তালুকদার, মো. ইসকান্দর, মুহাম্মদ মুছা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক নুরুল হক, পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুল ইসলাম হীরা, মাওলানা মঈন উদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।

বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ইমন, সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল রাজ, দপ্তর সম্পাদক জুয়েল রানা টুটুল। অনুষ্ঠানে সৈয়দবাড়ি গ্রামের ১১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *