জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০২-০২ ২০:৫২:৫৬ || আপডেট: ২০২০-০২-০২ ২০:৫২:৫৮
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের পিএবি সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
রবিবার সকাল থেকে চলা এ অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চলে।
সরেজমিন গিয়ে দেখা গেছে,চাতরী চৌমুহনী বাজারের দুপাশে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সওজ‘র এস্টেট ও আইন কর্মকর্তা (উপসচিব) মনোয়ারা বেগমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দোহাজারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন,বঙ্গবন্ধু টানেল সড়কের কাজ নির্বিঘœ করতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
উপসচিব মনোয়ারা বেগম বলেন,সরকারি অধিগ্রহণকৃত জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকানসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।