চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ১ শত ৯০টি ইয়াবা সহ গ্রেফতার-২

প্রকাশ: ২০২০-০২-০২ ১৮:১২:৪৫ || আপডেট: ২০২০-০২-০২ ১৮:১২:৫২

রফিকুল আলম :

ফটিকছড়ি থানা পুলিশ ইয়ারা ট্যাবলেট সহ মোঃ ইসমাইল ও আজম প্রঃ দুলাল প্রঃ দুলা মিয়াকে গ্রেফতার করেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ ফেব্রুয়ারী দুপুরে থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ ও এসআই আরিফুল আলম অপু সঙ্গীয় ফোর্সসহ ফটিকছড়ি থানাধীন নানুপুর এবং মাইজভান্ডার এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মোঃ ইসমাইল(৩৫), পিতা-মৃত আব্দুস শুক্কুর, সাং-পশ্চিম সুয়াবিল, বেতুয়ারকুল, নুর ইসলাম তালুকদার বাড়ী, ৩নং ওয়ার্ড, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম ও আজম প্রঃ দুলাল প্রঃ দুলা মিয়া(৪৮), পিতা-মৃত নুরুল আলম, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-মাইজভান্ডার, আদু মেম্বার বাড়ী, ১নং ওয়ার্ড, নানুপুর ইউপি, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রামদ্বয়কে সর্বমোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে আরো জানা যায়, তাদের বিরুদ্ধে মাদক সহ আরো ৯টি অন্যান্য মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *