চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় আইনজীবি নূরুচ্ছাফা তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ: ২০২০-০২-০২ ২৩:০২:২০ || আপডেট: ২০২০-০২-০২ ২৩:০৩:৩০

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

আইনজীবি নুরুচ্ছফা তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী রোববার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। তাঁর গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস মসজিদে দিনব্যাপী কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ তাঁর কবরে পুষ্পস্তবক অর্পন করে মরহুমের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনা করেন।

দুপুরে এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের কবরে উপজেলা আ.লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে নেতৃবৃন্দরা জিয়ারত ও মুনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাষ্টার আসলাম খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তালুকদার, মো. আরিফুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নুর লিটন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দীন শাহ্, শ্রম বিষয়ক সম্পাদক মো. ফারুক তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম তালুকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, সদস্য মো. এরশাদ মাহমুদ, মোবারক আলী, নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, আওয়ামীলীগ নেতা আমির হোসাইন, ছাত্রলীগ নেতা জামশেদ মুন্না, বাপ্পারাজ বাপ্পু, মো. আরফাত প্রমুখ।


উল্লেখ্য নুরুচ্ছফা তালুকদার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বৃহত্তর চট্টগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর, রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। ২০১১ সালের এইদিনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *