চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

অবশেষে ধরা তিনি !

প্রকাশ: ২০২০-০২-০৩ ২২:৪০:৩৪ || আপডেট: ২০২০-০২-০৩ ২২:৪০:৪১


আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া :

১৫ টি মামলা পরোয়ানা রয়েছে তাঁর। দুই মামলার সাজা নিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। কয়েক দফা বিশেষ অভিযান চালিয়ে পুলিশও কৌশলে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাঁর নাম সুবল সাহা (৩০)। তিনি চন্দ্রঘোনা লিচুবাগানে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের ব্যবসা করতেন। তাঁর বাড়ি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


অভিযানের নেতৃত্ব দেয়া রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুমন কুমার দে বলেন, “ সোর্সের মাধ্যমে খবর পায় আসামী চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের পাশে জঙ্গল দিয়ে কোদালা ইউনিয়ন থেকে নৌকায় কর্ণফুলি নদী পাড় হয়ে আসছেন। সাদা পোশাকে আমিসহ তিনজন পুলিশ সদস্য অভিযানে রওনা দিই।

আগেই সিএনজিচালিত অটোরিক্সায় পর্দা দিয়ে ঢেকে দিই। সরাসরি গাড়িটি আসামী আসার পথে সামনে উপস্থিত হলে পালানোর আর সুযোগ হয়নি তাঁর। ”

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চেক ডিজঅনার মামলার ১৫ টি পরোয়ানা ও দুটির সাজা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন আসামী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *