এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০২-০৩ ২২:২১:০৯ || আপডেট: ২০২০-০২-০৩ ২২:২১:১৭
মিরসরাই প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাহিদুল আফছার জুয়েলের উপর চট্টগ্রামস্ত নসিমন ভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিরসরাই উপজেলা ছাত্রদল, মিরসরাই উপজেলা,পৌরসভা,কলেজ,বারইয়ারহাট কলেজ,পৌরসভার উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বারইয়ারহাট কলেজ ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু , মোহন দে, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুর উদ্দিন রাজু,মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নোমান, মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ার, মিরসরাই পৌর ছাত্রদল নেতা ইনজামামুল হক ইমন, আবদুল্লাহ আল ফয়সাল, ৭নং কাঁটাছড়া ছাত্রদলের আহ্বায়ক মেজবাউল আলম পারভেজ,যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ,রবিউল হোসেন,ছাত্র নেতা বাদশা, জোবায়ের,দিদার সহ বিভিন্ন কলেজ,পৌরসভা, ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা উক্ত হামলার নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবি করে।