নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০২-০৩ ২২:০৮:২৮ || আপডেট: ২০২০-০২-০৩ ২২:০৮:৩৯
মো. নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি:
সারাদেশে ন্যায় চট্টগ্রামে চন্দনাইশ গতকাল সোমবার থেকে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে ৬ ছাত্র ও ১৭ছাত্রী অনুপস্থিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিনে চন্দনাইশ উপজেলায় ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মোট ৪হাজার ১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। ছাত্র সংখ্যা ১হাজার ৭ শত ৫৭জন ও ছাত্রী সংখ্যা ২ হাজার ২ শত ৫৫ জন। এর মধ্যে ২ ছাত্র ও ৫ ছাত্রী অনুপস্থিত।
অপর দিকে মাদ্রাসা বোর্ডের অধিনে ১টি কেন্দ্রে ৭শত ৯৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ছাত্র সংখ্যা ৪ শত ১ জন ও ছাত্রী সংখ্যা ৩ শত ৯২ জন। এর মধ্যে ৪ ছাত্র ও ৬ছাত্রী অনুপস্থিত।
পরীক্ষার প্রথম দিন মোট ২৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৬ জন ও
মাদ্রাসা বোর্ডের ১৭ জন।
তথ্যটি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে।