চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ২১মাদক ব্যবসায়ীর আত্নসমর্পণ

প্রকাশ: ২০২০-০২-০৩ ২১:৫৩:৩২ || আপডেট: ২০২০-০২-০৩ ২১:৫৬:০৯

আব্দুল্লাহ মনির, টেকনাফ :

কক্সবাজারে টেকনাফে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদক ব্যবসায়ীদের আত্নসমর্পণ অনুষ্ঠানে ২য় দফায় ২১জন মাদক কারবারীরা আতœসমর্পণ অনুষ্ঠিত হয়েছে।


৩রা ফেব্রুয়ারি বিকাল ৩টায় টেকনাফ ডিগ্রী কলেজ মাঠে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদক ব্যবসায়ীদের আত্নসমর্পণ অনুষ্ঠান পুলিশ সুপার এ.বিএম মাসুদ হোসেন (বিপিএম,বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম,বার) পিপিএম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার ইকবাল হোছাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাংবাদিক তোফায়েল আহমদ।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ বড় মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মোঃ কিফায়ত উল্লাহ শফিক, টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নুরুল হুদা প্রমুখ।

বক্তব্য শেষে অতিথিরা ২১ মাদক ব্যবসায়ীদের হাতে ফুল দিয়ে এক এক করে বরণ করে নেন।
এরপর মাদক কারবারিরা সামনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে মাদক কারবারিরা ২১ হাজার ইয়াবা, দেশীয় তৈরী ১০ টি অস্ত্র, ৩০ রাউন্ড তাজা নিয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী উত্তর লম্বরী মোঃ তৈয়ব প্রকাশ মধু বলেন, এই ঘৃণ্য ইয়াবা ব্যবসায় জড়িত হয়ে কোনদিন শান্তিতে নিজ বাড়িতে ঘুমাতে পারিনি। কারণ পুলিশের অভিযানের ভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়িয়ে ছিলাম। এমনকি নিজের আত্মীয়-স্বজনদের সাথে ঈদের নামাজ আদায় করতে পারিনি ।এরপর জেলা পুলিশের সহযোগিতায় আত্মসমর্পণ করতে চলে এসেছি।


অবশেষে আমরা অন্ধকার জগত ছেড়ে আলোর পথে ফিরে আসার জন্য আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করি ।

আত্মসমর্পণকারী আব্দুল আমিন আবুল, বলেন
পুলিশের অভিযান থেকে বাঁচতে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলাম।

এরপর নিজের জীবন বাঁচাতে এবং আগামী দিনগুলো সুন্দরভাবে বউ-বাচ্চা নিয়ে বসবাস করার জন্য যোগাযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে আত্মসমর্পণের পথ বেছে নিয়েছি।

আত্মসমর্পণকারী হচ্ছে,টেকনাফ মৌলভী পাড়ার লাল মিয়ার পুত্র আবুল কালাম প্রকাশ কালা সওদাগর (৪৯), মৃত আমির হোসেনের পুত্র আব্দুল আমিন প্রকাশ আবুল (৩৯), সাবরাং লেজির পাড়ার মৃত হাজী মকতুল হোছনের পুত্র মোঃ ইদ্রিস (৫৭), টেকনাফ পৌর এলাকাস্থ চৌধুরী পাড়ার লামার বাজারের আব্দুল জলিলের পুত্র মোঃ ইসমাঈল (৩১), সাবরাং খয়রাতি পাড়ার আবুল কালামের পুত্র মোঃ সাদ্দাম (২৭), মৌলভী পাড়ার সোলতান আহমদের পুত্র বশির আহমদ (৪০), সাবরাং সিকদার পাড়ার মৃত ছৈয়দুর রহমানের পুত্র আব্দুল গফুর (২৬), মৌলভী পাড়ার হাজী ফজল আহমদের পুত্র মোঃ রিদুওয়ান (২২), উত্তর লম্বরীর জহির আহমদের পুত্র মোহাম্মদ তৈয়ব প্রকাশ মধু তৈয়ব (৩৮), হ্নীলা ফুলের ডেইলের ফকির আহমদের পুত্র নুর মোহাম্মদ (২৮), হ্নীলা সিকদার পাড়ার নুর কবিরের পুত্র ঈমান হোছন (৩০), কক্সবাজার ঝিলংজাস্থ লারপাড়ার মৃত আবুল হোছন সওদাগরের পুত্র ঈমান হোছন (৪৩), টেকনাফ মৌলভী পাড়ার হাজী ফজল আহমদের পুত্র আব্দুর রাজ্জাক (৩০), হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র শাহাদাত হোসেন (২৮), টেকনাফ মৌলভী পাড়ার ছৈয়দ হোছনের পুত্র মোহাম্মদ রাসেল (২৯), রুহুল আমিনের পুত্র ফজল করিম (২৬), পুরান পল্লান পাড়ার মৃত কামাল হোছনের পুত্র আব্দুল নুর (৩৯), টেকনাফ বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠ পাড়ার ফজলুর রহমানের পুত্র মোঃ জাহেদ উল্লাহ (২৪), সাবরাং সিকদার পাড়ার হাজী আমির হোছনের পুত্র মোঃ হোসেন প্রকাশ কালু (২৮) ও হ্নীলা ঊলুচামরী কোনার পাড়ার আবুল কালামের পুত্র মিজানুর রহমান (২৩) টেকনাফ হোয়াইক্যং উত্তরপাড়া এলাকার মৃত আব্দুস শুকুর এর পুত্র ফরিদ আলম (৪৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *