চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি ও কচ্ছপিয়ায় ১ম দিনের এস.এস.সি ও দাখিল পরীক্ষা অতিবাহিত

প্রকাশ: ২০২০-০২-০৩ ২১:৪৩:০৩ || আপডেট: ২০২০-০২-০৩ ২১:৪৩:১৫

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ


সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুইটি কেন্দ্রে এবং রামুর কচ্ছপিয়ার একটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট আলিম মাদরাসা এবং রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রসা কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫৭জন।

তার মধ্যে ছাত্র ১৪৩জন ও ছাত্রী ২১৪জন, এতে অনুপস্থিত ১ জন। এই কেন্দ্রে অংশ নেয়- নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চাকঢালা উচ্চ বিদ্যালয়, গর্জনিয়া উচ্চ বিদ্যালয় ও কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় সহ পাঁচটি স্কুলের শিক্ষার্থীরা।

অপরদিকে মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট আলিম মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষর্থীর সংখ্যা ১৭৮ জন। এতে নিয়মিত ১৫৯ জন, অনিয়মিত ১৯জন। এই কেন্দ্রে অংশ নেয় ৪টি মাদরাসা।

তার মধ্যে মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট আলিম মাদরাসা, চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসা, বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদরাসা ও ঘুমধুম মিশকাতুন্নবী দাখিল মাদরাসা। এই কেন্দ্রে প্রথমদিন নিয়মিত ১৫৯জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৫৮, অনুপস্থিত-১। কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রসা কেন্দ্রে নিয়মিত ১৪১ ও অনিয়ত ১০ জনসহ মোট পবিক্ষার্থী ১৫১ জন। ছাত্র ৫৩ জন ছাত্রী ৯ জন।

কেন্দ্র সচিবের দায়ীত্বে আছেন সহ-অধ্যক্ষ মৌঃ আবু তাহের ও ইউএনও প্রতিনিধি হিসাবে দায়ীত্ব পালন করছেন ঈদগড়ের রেঞ্জ কর্মকর্তা এনামুল হক। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার সকাল সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও ১১টায় মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট আলিম মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন।

দায়ীত্ব প্রাপ্ত স্বস্ব প্রতিনিধি গণ জানান এ তিন কেন্দ্রে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের মাদ্রাসায় কোরআন মজিদ ও স্কুলে বাংলা প্রথম প্রত্রের পরিক্ষা অতিবাহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *