রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০২-০৩ ১৬:৫৭:৪৬ || আপডেট: ২০২০-০২-০৩ ১৬:৫৭:৫৩
ফটিকছড়ি পৌর এলাকা গত ১ ফেব্রুয়ারী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারে উপজেলা প্রশাসন ঢেউটিন,টাকা ও কম্বল প্রদান করেছেন।
সোমবার ৩ ফেব্রুয়ারী বিকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ পৌরসভার উত্তর ধুরুং ৯ নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ার জনৈক পিনু বড়ুয়া,রিমন বড়ুয়া ও সনজিত বড়ুয়া নামের ৩ পরিবারে ৩ বান্ডিল ঢেউটিন,৯ হাজার টাকা চেক ও ৩টি কম্বল প্রদান করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন,ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম,কাউন্সিলর ফিরোজা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৈদ্যুতিক শর্ট হতে আগুন লেগে মুহুর্তের মধ্যে ঘর গুলো ভষ্মিভূত হয়। আগুনে তাদের জমির প্রয়োজনীয় কাগজ,শিক্ষাগত সনদ সহ ঘরের আসবাব পত্র পুড়ে যায়।