জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০২-০৪ ২০:৫০:৩৫ || আপডেট: ২০২০-০২-০৪ ২১:০৫:২৩
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নিরাপদ সবজি কর্নার’ স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কাফকো হাউজিং কলোনীর সামনে এটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। ইউএনও তার বক্তৃতায় বলেন,কৃষকের হাতে উৎপাদিত সবজি সব সময়ই নিরাপদ। কৃষকদের খেতের সবজি সরাসরি এ সবজি কর্নারে বিক্রয়ের সুযোগ থাকছে।
এর আগে উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসানুজ্জামানের সভাপতিত্বে রাসায়নিক,বিষমুক্ত নিরাপদ সবজি গ্রামের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলায়মান ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী।
স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন বটতলী ইউনিয়নের কৃষক তানভীর হোসেন ও বরুমচড়া ইউনিয়নের কৃষক দিদারুল আলম প্রমুখ।