চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আব্দুল্লাহ আল শাকিব, চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি

৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশ: ২০২০-০২-০৪ ০০:৩৬:৪২ || আপডেট: ২০২০-০২-০৪ ০০:৩৬:৫১


আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া :
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে আসছিল দুই যুবক। কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেফতার হন তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ হাজার পিস ইয়াবা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।


গ্রেফতার দুইজন-কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজার এলাকার আবু মুছার ছেলে মো. রমিন (২৩) ও একই এলাকার মীর আহমদের ছেলে খোরশেদ আলম (১৯)।


র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল করে চট্টগ্রাম শহরে ঢুকছিল দুই যুবক। গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় মোটরসাইকেলের পেছনে বক্সে ভরে এসব ইয়াবা নিয়ে আসছিল তারা। সেখানে ৪০ হাজার ইয়াবা কস্টটেপ মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

ওইসময় মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-ল-৩৭-২৮১৫) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারী দরে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এবং পরবর্তীতে উক্ত ইয়াবা ট্যাবলেট ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯৫ লক্ষ টাকা।


পরে তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়। ওই দুই ইয়াবা ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *