admin
প্রকাশ: ২০২০-০২-০৬ ১১:২৩:৩২ || আপডেট: ২০২০-০২-০৬ ১১:২৩:৪০
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মাণ করা বসতঘর উচ্ছেদ করতে গিয়ে প্রচুর ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে। তবে এই সময় কাউকে পাওয়া যায়নি।
বুধবার সকালে উপজেলার পোমরা ইউনিয়নের সত্যপীর মাজার ফটক এলাকায় উচ্ছেদ অভিযান চালান সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানার পুলিশ ।
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. মাকছুদ বলেন , ওই জায়গায় মাদক সেবন ও বিক্রির আলামত পাওয়া গেছে। জড়িতদের ধরতে অভিযান চালানো হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, ৪.৯৩ একর সরকারি জায়গা দখল করে বসতঘর নির্মাণ করা হয়। ঘর ভেঙ্গে দিয়ে এসব জায়গা উদ্ধার করা হয়েছে।