চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আব্দুল্লাহ আল শাকিব, চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় সন্ত্রাসীদের দায়ের কোপে একই পরিবারের আহত-৫

প্রকাশ: ২০২০-০২-০৬ ২২:০৭:৪৫ || আপডেট: ২০২০-০২-০৬ ২২:০৭:৫৩


আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া :
চকরিয়ায় প্রকাশ্যে সন্ত্রাসীদের দা-কিরিচের কোপে একই পরিবারের ৫জন মারাত্মকভাবে আহত হয়েছে। জমি দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এসময় মহিলাদের শ্লীলতাহানির চেষ্ঠা ও স্বর্ণসহ প্রায় লক্ষাধিক টাকার মুল্যবান মালামালও লুট করেছে। এরমধ্যে মো: সেলিম (৩২) ও নুরুল আজমকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় এঘটনা ঘটে।


স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার বাসিন্দা নুরুল আজমের পৈত্রিকভাবে পাওয়া ২০ শতক জমি রয়েছে। ওই জমিতে চাষাবাদ করে ভোগ দখলে রয়েছেন। সম্প্রতি তার প্রায় ২০ শতক জমিতে লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার আবুল কাসেমের ৫ সন্ত্রাসী পুত্রের। ইতোমধ্যে ৫ পুত্র জমি দখল নিতে ওই এলাকায় একাধিকবার সশস্ত্র মহড়াও দিয়েছেন।

এইনিয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এদিকে মো: মুবিনুল হক জানান, গত ৫ ফেব্রæয়ারী বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একই এলাকার সন্ত্রাসী রিদুয়ান (২৬) এর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাদের পৈত্রিক জমি দখল করতে যায়।

এসময় তার ভাতিজা মো: সেলিম দখলে বাধা দিলে তাকে দা-কিরিচ দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে সন্ত্রাসীদের দায়ের কোপে সেলিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে বাচাঁতে স্বজনরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তারা দুই নারীকে শ্লীলতাহানির চেষ্ঠা চালায়।

ওইসময় তাদের কাছ থেকে দুই স্বর্ণের চেইনসহ প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের আঘাতে মারাত্মক আহত হন, মো: সেলিম (৩২) তার পিতা নুরুল আজম (৫৫), জন্নাতুল ফেরদৌস রাশু (৩৫), হামিদা বেগম (৪৮), ছরওয়ার কামাল ও তাজুল ইসলাম।

তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সেলিম ও নুরুল আজমকে আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় মুবিনুল হক বাদী হয়ে ৫জনের নামে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে।


এব্যাপারে চকরিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, ডুলাহাজারা ডুমখালীতে জমির নিয়ে মারামারির ঘটনা কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *