চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে দোকান কর্মচারী হোসেন হত্যার রহস্য উদঘাটন : গ্রেফতার -৬

প্রকাশ: ২০২০-০২-০৬ ১৬:১১:৩৩ || আপডেট: ২০২০-০২-০৬ ১৬:১১:৪৩

রফিকুল আলম :

চট্টগ্রামের ফটিকছড়ি সদর বিবিরিহাট বাজারের দোকান কর্মচারী মো: হোসেন(৩৮) হত্যার পর ঘটনা স্থলের ৪০ গজ দূরে মোবাইল উদ্ধারের বিষয় নিয়ে তদন্তে নেমে পুলিশ রহস্য উদঘাটন করে ৬ জনকে গ্রেফতার করেছে।


অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেলের আবদুল্লাহ আল মাসুম গতকাল বৃহস্পতিবার(৬ ফেব্রæয়ারী) দুপুরে ফটিকছড়ি থানায় স্থানীয় সাংবাদিকদের বলেন, মোঃ হোসেন (৩৮), পিতা-ছালেহ আহাম্মদ সাং-উত্তর পাইন্দং, আনকির বাড়ী, ২নং ওয়ার্ড, পাইন্দং ইউপি, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম এর মৃতদেহ গত ২৮ জানুয়ারী সকালে ফটিকছড়ি থানাধীন পাইন্দং ইউপিস্থ উত্তর পাইন্দং সাকিনের বৃন্দাবনহাট হতে ফজল আহাম্মদ বাড়ী গামী পাইন্দং খালের ব্রীজের উত্তর পার্শ্বে ইটের রাস্তার উপর পাওয়া যায়।

পরে এস আই সঞ্জয় কুমার ঘোষকে মামলার তদন্ত দেয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইলের প্রযুক্তি তথ্য ও অন্যান্য তথ্য-উপাত্তা সংগ্রহ করে এটি পরিকল্পিত হত্যাকান্ড নিশ্চিত হয়ে সন্দেহ জনক ভাবে গত ৫ ফেব্রুয়ারী মো: ফারুক(৩৭) ও মো: ইউসুপ (৫৪) উভয়ের পিতা- মৃত মীর আহমদ, সাং-উত্তর পাইন্দং, আনকির বাড়ী, ২নং ওয়ার্ড, পাইন্দং ইউপি, থানা-ফটিকছড়ি গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের সাথে নিহত মো: হোসেনের জায়গা নিয়ে বিরোধ ছিল। পরে গ্রেফতারকৃতরা গত ২৭ জানুয়ারী রাত ১০ টার দিকে অন্যান্য সহযোগিদের নিয়ে হত্যা করার কথা স্বীকার করলে তাদের স্বীকারোক্তী মতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিনু আকতার (২৮), স্বামী মো: ইলিয়াছ,উত্তর পাইন্দং, মালেক শাহ মসজিদ সংলগ্ন,মো: মোরশেদ আলম(২৮) পিতা- মৃত মোফাজ্জল হোসেন,সাং- উত্তর পাইন্দং, আমতল,মো: রাসেল(২৮) পিতা- মৃত আবদুস সালাম, উত্তর পাইন্দং, মালেক শাহ মসজিদ সংলগ্ন ও মো: এমরান হোসেন (২৮) পিতা মো: সেকান্দর সাং উত্তর হাইদচকিয়া,পাইন্দং, থানা ফটিকছড়ি কে গ্রেফতার করে।

এ সংক্রান্তে নিহত মো: হোসেনের পিতা ছালে আহমদ বাদী হয়ে থানায় ৫(২)২০২০ ইং হত্যা মামলা দায়ের করেন। এসময় থানার ওসি বাবুল আকতার বলেন, মো: হোসেনকে গলাটিপে হত্যা করার বিষয়টি গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনার সাথে আরো জড়িত থাকলে তাদের ও গ্রেফতার করা হবে। মূলত জায়গার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা। তবে নিহত মো: হোসেনের মৃত দেহের ৪০ গজ দূর হতে মোবাইল উদ্ধার হওয়ায় এ মামলার সকল রহস্য ৮ দিনের ভিতর বের করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *