চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ফসলি জমির মাটি কাটায় জরিমানা আদায়

প্রকাশ: ২০২০-০২-০৬ ১৬:৩৭:৪০ || আপডেট: ২০২০-০২-০৬ ১৬:৩৭:৪৮


মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকায় মো.ইয়াছিন উল্যা থেকে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার মিঠাছড়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় রেললাইন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে একটি এস্কেভেটর জব্দ করে।


উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, ফসলি জমির টপসয়েল কাটা আইনত দন্ডনীয় অপরাধ। টপসয়েল কাটা রোধে প্রতিদিনেই বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের জরিমানা করা হচেছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *