admin
প্রকাশ: ২০২০-০২-০৬ ১৯:৪৫:২৮ || আপডেট: ২০২০-০২-০৬ ১৯:৪৭:০০
প্রদীপ শীল, রাউজানঃ
মুজিববর্ষ উপলক্ষে রাউজানে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২০। আগামী ১৫ ফেব্রুয়ারী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। টুর্নামেন্টে অংশ গ্রহনকারী দল ও বিজয়ী দলকে দেয়া হবে ১০ লাখ টাকার প্রাইজ মানি।
৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে এসব তথ্য জানান আয়োজক কমিটির পক্ষ থেকে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক পৌর সভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসান এর উপস্থাপনায় সভায় বিভিন্ন প্রস্তাবের উপর বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক ক্রীড়া ব্যাক্তিত্ব সুমন দে, ক্রীড়া সংগঠক শওকত হোসেন, রবীন্দ্র লাল চৌধুরী তপন দে, আবু ছালেক, সেকান্দর হোসেন ইমরান হোসেন ইমু জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, মোঃ আসিফ তানভীর হোসেন চৌধুরী, আরমান সিকদার আরমান শান্ত, রাজু দে, শরীফুল হক মুন্না, মোঃ আরাফাত, মোঃ রাশেদ, মোঃ হোসাইন ইকবাল, রাইজিং স্টার এর সভাপতি রাইসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বাবর প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক পৌর সভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, চট্টগ্রামের মধ্যে একটা সেরা টুর্নামেন্ট উপহার দিতে যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে। খেলায় দেশ বিদেশের তারকা খেলোয়াড়দের সমাগম ঘটবে।
টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক ক্রীড়া ব্যাক্তিত্ব সুমন দে জানান, অংশ গ্রহনকারী দল থেকে কোন ফ্রী নেয়া হবে না। বরং আমরা টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলকে ১০ হাজার টাকার মানি প্রাইজ দেয়া হবে। ফাইনালে বিজয়ী দলকে ১লাখ ৫১ হাজার টাকার মানি প্রাইজ ও পরাজিত দলকে ৫০ হাজার টাকার মানি প্রাইজ দেয়া হবে।
টুর্নামেন্ট কমিটির সচিব আহসান হাবিব চৌধুরী জানান, টুর্নামেন্ট উদ্বোধন করবেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক তপন দে জানান, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেট হবে রাউজানের ইতিহাসের একটি অংশ।
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। দেশের সেরা দল গুলোকে নিয়ে একটি সুন্দর উপভোগ যোগ্য খেলা হবে মাঠে।