চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক কর্মশালা

প্রকাশ: ২০২০-০২-০৮ ১৮:২২:০২ || আপডেট: ২০২০-০২-০৮ ১৮:২২:১১


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সমাজের সর্বস্থরের মানুষের মধ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার কালাবিবির দীঘির মোড়ের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা হয়। বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও জলদী বন্যপ্রাণি অভয়ারণ্য রেঞ্জ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো.ইয়াছিন নেওয়াজ চৌধুরী।

প্রশিক্ষক ছিলেন জীববৈচিত্র কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য,বন্যপ্রাণি পরিদর্শক রাজু আহমদ ও জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

কর্মশালায় উপজেলার ৬টি এলিপ্যান্ট রেসপঞ্জ টিমের (ইআরটি) ৬০জন সদস্য ছাড়াও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *