admin
প্রকাশ: ২০২০-০২-০৮ ১১:৩৯:৫২ || আপডেট: ২০২০-০২-০৮ ১১:৪০:০১
চকরিয়া অফিস :
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় আমির হোসেন নামের একব্যক্তির বরাদ্দ পাওয়া খাস প্লটের জমি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে আবুল কাশেম নামে প্রভাবশালী ব্যক্তি।
এনিয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
৬ ফেব্রুয়ারী দায়ের করা লিখিত অভিযোগে বাদী দাবী করেন, বিগত ২০০৩-০৪ সালে কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় আদর্শ গ্রাম-২ প্রকল্পের অধীনে ১০১ টি পরিবারে ৪ শতক করে জমি বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ দেয়ার পর দখলে নিয়ে প্রত্যেকে বাড়ি ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে।
প্লটের মালিক আমির হোসেন বলেন, স্থানীয় মৃত মতিউর রহমানের ছেলে আবুল কাশেম গত বুধবার আমার পরিবারের অনুপস্থিতিতে বাড়িঘর ভেঙ্গে, গাছপালা কেটে বাড়ি নির্মাণের চেষ্ঠা চালায়। তাকে মৌখিকভাবে বাঁধা দিলে তিনি এসব অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রাখে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ দেয়ার পর কাগজপত্র নিয়ে তার দপ্তরে উপস্থিত থাকার জন্য বলা হলেও আবুল কাশেম এসব তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।