চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ফসলী জমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের ১লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০২-০৮ ১১:৩৩:৪৬ || আপডেট: ২০২০-০২-০৮ ১১:৩৬:৫৪


মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে ফসলী জমির কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা আদর্শগ্রাম এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মাটি কাটার কাজে জড়িত এরশাদ নামে এক ব্যক্তিকে ১ লাখ ২০ জরিমানা করার পাশাপাশি ২টি মাটি কাটার স্কেভেটর ও ৫টি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া সাবনিখীল এলাকায় অভিযান চালিয়ে আরো একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

এই বিষয়ে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, ফসলী জমি থেকে মাটি কাটার খবর পেয়ে করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ও রিয়াজুল হাসান ব্রিকফিল্ডের পেছনে সাবনিখীল এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

কৃষি জমি নষ্ট করে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *