admin
প্রকাশ: ২০২০-০২-০৮ ১১:৫০:০৩ || আপডেট: ২০২০-০২-০৮ ১১:৫০:১৩
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিমলজ্যোতি মহাস্থ’বিরের স্মৃতিচারন সভা ও পেটিকাবদ্ধ অনুষ্ঠান শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সৈয়দবাড়ী কেন্দ্রীয় ধর্মচক্র বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। প্রধান জ্ঞাতী ছিলেন উপসংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাথের।
প্রধান অতিথি ছিলেন উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষ মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাস্থবির, প্রধান ধর্মালোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান জ্ঞানরত্ন মহাথের, মুখ্য আলোচক ছিলেন পূর্ণাচার ভিক্ষু সংসদের মহাসচিব সংঘপ্রিয় মহাথের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ স্থ’বির, বৌদ্ধ ধর্মীয় নেতা সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাথের, জিনবোধি মহাস্থ’বির, ধর্মসেন মহাস্থ’বির, ইন্দ্রাচারা মহাস্থ’বির, সুমঙ্গল মহাস্থ’বির, সুমনপাল স্থ’বির, শুদ্ধানন্দ মহাস্থ’বির, সুনন্দ থের, নন্দশ্রী ভিক্ষু।
বক্তব্য দেন শিক্ষক প্রসেনজিত তালুকদার, রঞ্জন বড়ুয়া, মনিলাল তালুকদার, কেবলা তালুকদার, পাপেল তালুকদার প্রমুখ।
উল্লেখ্য বিমল জ্যোতি মহাস্থ’বির ১১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। আগামী ২৫ মার্চ তিনদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।