চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বাঁচতে চান রফিক

প্রকাশ: ২০২০-০২-০৯ ১৩:৫২:৫৪ || আপডেট: ২০২০-০২-০৯ ১৩:৫৩:০১


নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
গ্রামে ঘুরে কলা ও সব্জি বিক্রি করেন রফিক (৫০)। তিন ছেলে এক মেয়ে নিয়ে অভাবের সংসার তাঁর। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। কিন্তু এর মধ্যেই একটি ঘটনা তাঁর পুরো জীবন এলোমেলো করে দেয়।

কয়েক মাস আগে তাঁর হার্ট এ্যাটাক হয়। তাঁর জটিল হৃদরোগ ধরা পড়ে। চিকিৎসা করাতে গিয়ে তাঁর সমস্ত সঞ্চয় ফুরিয়ে যায়। জটিল রোগের চিকিৎসা, ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ ও সংসারের ব্যয়ভার বহন করতে আর পারছেন না জানালেন রফিক।

তিনি চিকিৎসক মো. শওকত হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দ্রুত হার্টের অপারেশন করা দরকার। এর জন্য ৩ লাখ টাকা প্রয়োজন। রফিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকায়। সমাজের বিত্তবানদের প্রতি তিনি সাহায্য চেয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা- মো. রফিকুল ইসলাম, এ্যাকাউন্ট নম্বর -৩৪০১৯৫৯৯, অগ্রণী ব্যাংক লিমিটেড, ইছাখালী শাখা, রাঙ্গুনিয়া। বিকাশ নং -০১৮১৩-৩৪৪৫২৬ (রফিকুল ইসলাম) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *