চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ার ঘাটচেকে খতমে বোখারী শরীফ সম্পন্ন

প্রকাশ: ২০২০-০২-০৯ ১৩:৫৬:১১ || আপডেট: ২০২০-০২-০৯ ১৩:৫৭:১২

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ার পৌরসভার ঘাটচেক হযরত আয়েশা সিদ্দিকা (রা.) জামে মসজিদে শনিবার (৮ ফেব্রুয়ারি) মাইজভান্ডার দরবার শরীফের খলিফা হযরত খলিলুর রহমান এর ৫৮ তম ওরশ শরীফ উপলক্ষে মিয়াজী বাড়ি ওরস কমিটির উদ্যোগে খতমে কোরআন ও খতমে বোখারী শরীফ ওলামায়ে কেরামের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনিয়া সরকারি কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও মসজিদের খতিব আল্লামা ড. মুহাম্মদ আবদুল মাবুদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি থেকে ইমাম বুখারীর জীবন ও কর্ম নিয়ে তাত্ত্বিক আলোচনায় অংশগ্রহণ করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হাফেজ মাওলানা সোলাইমান আনসারী।

এতে আরো আলোচনা করেন আরবি প্রভাষক হাফেজ মাওলানা আনিসুজ্জামান আল কাদেরী, চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলহাজ্ব মাওলানা মোহাম্ম আবু তৈয়ব চৌধুরী।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু নাসের তৈয়বী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জরীফ আলী আরমান উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মারেফতুন নূর, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী, মুহাদ্দিস আল্লামা আ ন ম নাজমুল হোসাইন নঈমী, মাওলানা গোলাম মোহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, মাওলানা মো. আলতাফ হোসাইন, মাওলানা মো. ফজল হক, মাওলানা মোহাম্মদ ইউসুফ আলকাদেরী, হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি, পৌরসভা গাউছিয়ার কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ প্রমুখ।

মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *