admin
প্রকাশ: ২০২০-০২-১০ ১১:০৯:১০ || আপডেট: ২০২০-০২-১০ ১১:০৯:১৮
চকরিয়া অফিস :
চকরিয়ায় একই পরিবারের ৫ সদস্যকে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসীদের দা-কিরিচ দিয়ে হামলা করেছিলো।
গত শনিবার মো: মুবিনুল হক বাদী হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং ৪০/০৮-০২-২০২০।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার বাসিন্দা নুরুল আজমের পৈত্রিকভাবে পাওয়া ২০ শতক জমি রয়েছে। ওই জমিতে চাষাবাদ করে ভোগ দখলে রয়েছেন।
সম্প্রতি তাদের পরিবারের প্রায় ২০ শতক জমিতে লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার আবুল কাসেমের ৫ সন্ত্রাসী পুত্রের। ইতোমধ্যে ৫ পুত্র জমি দখল নিতে ওই এলাকায় একাধিকবার সশস্ত্র মহড়াও দিয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একই এলাকার সন্ত্রাসী রিদুয়ান (২৬) এর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাদের পৈত্রিক জমি দখল করতে যায়।
এসময় তার ভাতিজা মো: সেলিম দখলে বাধা দিলে তাকে দা-কিরিচ দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে সন্ত্রাসীদের দায়ের কোপে সেলিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে বাচাঁতে স্বজনরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
তারা দুই নারীকে শ্লীলতাহানির চেষ্ঠা চালায়। ওইসময় তাদের কাছ থেকে দুই স্বর্ণের চেইনসহ প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
গত শনিবার এঘটনায় মো: মুবিনুল হক বাদী হয়ে চকরিয়া থানায় ডুমখালী এলাকার আবুল কাসেমের পুত্র রিদুয়ান, নুর মোহাম্মদ, নুরুল আবছার, নুরুজ্জামা, নুরুল আমিন তার পুত্র মোহা: রায়হান ও মো: হোছনের পুত্র বাহাদুল মিয়াসহ আরও অজ্ঞাতনামা ১০জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।