চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানের বটতলে ৩ দোকানে চুরি

প্রকাশ: ২০২০-০২-১০ ১১:০৬:০৫ || আপডেট: ২০২০-০২-১০ ১১:০৬:০৭

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান জলিল নগর-মুন্সির ঘাটা বটতলে তিন দোকানে চুরি হয়েছে। ৮ ফেব্রুয়ারী দিবগত রাতে এই চুরির ঘটনা ঘটে।

জানা যায় আজমীর এন্টার প্রাইজের সুজন ঘোষেরর দোকান, মোহাম্মদ সাকিলের ব্যাটারীর দোকান ও মোহাম্মদ বাবরের মাইকের দোকানে গভীর ররাতে চোরের দল হানা দেয়। তারা দোকানের পিছনে ভেড়া কেটে লুটপাট চালায়।

দোকানি সুজন ঘোষ জানান, তার দোকান থেকে ২টি ব্যাটারী ও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায় চোরের দল।দোকানি সাকিল জানায় তার দোকান থেকে ৪টি ব্যাটারী নিয়ে যায়। মাইকের দোকানি বাবর জানান, তার দোকান থেকে ৩টি বড় ব্যাটারি ও এক বস্তা মাইকের তার চুরি করে।

সুজনের দোকানের ৩০ হাজার, সাকিলের ২৪ হাজার টাকার ব্যাটারী চুরি ও তামার তার ৪ কেজি চুরি হয়। মাইকের এক বস্তা তার ও ৩টি ব্যাটারীসহ তার মূল্য ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়। তিন দোকান থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মূল্যের মালামাল চুরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *