admin
প্রকাশ: ২০২০-০২-১০ ১১:০৩:৩৭ || আপডেট: ২০২০-০২-১০ ১১:০৩:৪৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ব্যারিষ্ট্রার রাজা দেবাশীষ রায় কিন্ডারগার্টেন স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ রোববার (৯ ফেব্রæয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আবদুল ছালাম সিকদার। প্রধান অতিথি ছিলেন কাজী টিম্বার গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান কাজী এম ও ফারুক আরমান।
প্রধান বক্তা ছিলেন এপটোরিস লিমিটেডের নির্বাহী পরিচালক লায়ন সমীরণ বড়ুয়া। উদ্বোধক ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক শিক্ষক রতন কান্তি পাল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা জাহেদ হোসেন লিটন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মো. নুরুল আলম, ডা. এস কে বল শুভ, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিদ্যালয়ের অধ্যক্ষ প্রদীপ দেব রায় প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।