চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির কম্বনিয়া হইতে কচ্ছপিয়া প্রবেশ পথ লকডাউন

প্রকাশ: ২০২০-০৪-২৮ ২০:১১:৪১ || আপডেট: ২০২০-০৪-২৮ ২০:১১:৪৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,বীর কন্ঠ :


রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটা গ্রামের প্রবেশ পথ লকডাউন করে দিলেন কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এলাকার সমাজপতি,মেম্বার, চৌকিদারকে সাথে নিয়ে পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া হইতে রামুর কচ্ছপিয়ায় ইউনিয়নেের প্রবেশ পথের সীমানায় লাল পতাকা দিয়ে লকডাউন করার কথা জানান, স্থানীয় ইউপি মেম্বার মোঃ ইউনুছ।

এ বিষয়ে চেয়ারম্যান নোমান জানান কচ্ছপিয়া ইউনিয়নের পাশ্বর্বতী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের জান্নাতুল হাবিবা বেবীর করোনা পজেটিভ পাওয়ায় তিনি তার এলাকা কচ্ছপিয়া প্রবেশের সীমানা লকডাউন করে দিয়েছেন। পাশাপাশি তিনি এলাকাবাসীকে সরকারের নির্দেশ মেনে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *