এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৪-২৮ ২১:২৪:৩৪ || আপডেট: ২০২০-০৪-২৮ ২১:২৪:৩৯
মিরসরাই প্রতিনিধি
করোনাভাইরাসের এই দুর্যোগ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মিরসরাই উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক নুরুল আবছার সেলিম। সোমবার ( ২৮ এপ্রিল)মিরসরাই পৌর সদরে সুবিধা বঞ্চিত ২০০ মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেয়াঁজ, তেল, চিনি, চিরা, ছোলা, চিনি সহ ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক নুরুল আবছার সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, যুবলীগ নেতা আরমান হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাফর ইকবাল নাহিদ।
নুরুল আবছার সেলিম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পরিবার নিয়ে তাদের অনেক কষ্টে আছেন। আমার পক্ষ থেকে এমন কর্মহীন, অসহায় ও দরিদ্র ২০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এর আগেও বিভিন্নভাবে অসহায়দের সহযোগীতা করে আসছি। আমি সমাজের বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠানকে এসব অসহায় মানুষদের সাহায্যর্থে এগিয়ে আসার অনুরোধ করছি।