চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে মানুষকে ঘরে রাখতে কঠোর অবস্থানে সেনাবাহিনী

প্রকাশ: ২০২০-০৪-২৯ ২০:০৯:১৯ || আপডেট: ২০২০-০৪-২৯ ২০:০৯:২৬

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৯ এপ্রিল সকাল থেকে সেনাবাহিনীর টহল বৃদ্ধি করেছে। জলিল নগর বাস ষ্টেশন ও মুন্সিরঘাটা এলাকায় লোক সমাগম ঠেকিয়ে দেয় সেনাবাহিনী। পাশাপাশি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের জলিল নগর এলাকায় অস্থায়ী চেকপোস্ট সৃষ্টি করে যানবাহন সীমিত করে। জরুরী প্রয়োজন ব্যাতিত কোন লোক বা গাড়ী ছাড়েনি তারা। সেনাবাহিনীর সদস্যরা যানবাহনে দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে বসার অপরাধে নানা ভাবে শাস্তি দিতে দেখা যায়। এছাড়া অকারণে ঘরের বাহিরে আসায় অনেক লোকজনকে ধাওয়া করে। জানা যায়, দেশ করোনার কঠিন সময় পাড় করছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পারছে বর্তমানে। এ অবস্থায় রাউজানকে লক ডাউন করেছ প্রশাসন। এই লক ডাউনের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বাহির হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা কঠোর নজরদারী বাড়িয়ে মানুষকে ঘরে রাখার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *