মো: নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৫-০১ ২৩:২৮:২৮ || আপডেট: ২০২০-০৫-০১ ২৩:২৮:৩৫
মো. নুরুল আলম, চন্দনাইশ ::
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় কর্মহীনদের পাশে ছাত্রলীগের দুই নেতা করোনা মোকাবেলায় লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা। এ কারণে দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটছে তাদের। কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.দেলোয়ার হোসেন,গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.ইফতেখারুল হক চৌধুরী মাহিন।
চন্দনাইশ উপজেলা ও পৌর এলাকায় নিজস্ব অর্থায়নে করোনা কর্মহীন প্রায় ২শত ২০টি পরিবারের মাঝে ২য় ধাপে ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিনের অনুপ্রেরণার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলা ও গাছবাড়িয়া সরকারি কলেজের নেতৃবৃন্দ।
গত ১ মে (শুক্রবার) দুপুরে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.দেলোয়ার হোসেন,গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.ইফতেখারুল হক চৌধুরী মাহিনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিতরণকালে ছাত্রলীগের দুই নেতা দেলোয়ার ও মাহিন বলেন, সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করার কারণে মানুষ কর্মহীন হয়ে পরেছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের। তাই নিজ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমাদের মধ্যে আল্লাহপাক যাদের সামর্থ ও অর্থ দিয়েছেন, আমরা যদি আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে করোনার কবল থেকে এই হত দরিদ্র মানুষগুলো কিছুটা হলে অভাব থেকে রক্ষা পাবে।
তাই প্রতিটি উপজেলার ছাত্রলীগ নেতাদের এই দূর্যোগপূর্ণ সময়র এগিয়ে আসার অনুরোধ জানান তারা।