চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

বোয়ালখালীতে লকডাউন না মেনে বিয়ে, ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০৫-০১ ২৩:৩৫:৫৮ || আপডেট: ২০২০-০৫-০১ ২৩:৩৬:০২

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি):

বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন এর সি ওয়ার্ড এর নুর আহমদ জমাদার বাড়ীর বাসিন্দা ঢাকায় এক্সিম ব্যাংকে চাকরিরত জনৈক ব্যক্তি ঢাকা থেকে বোয়ালখালী উপজেলায় আসে গত ২৭ এপ্রিল। ঢাকা থেকে আসার পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশ দিলেও সে হোম কোয়ারেন্টিন না মেনে আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করতে থাকে এবং আজ ১লা মে বিবাহ করে স্ত্রীকে বাড়ীতে নিয়ে আসে। বিষয়টি আগেই জেনে ইউনিয়ন পরিষদ এর মেম্বারসহ সকলে নিষেধ করলেও সকল নিষেধ অমান্য করে। আজ দুপুর ২ টায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বাংলাদেশে সেনাবাহিনীর টিম ও পুলিশসহ নিয়মিত টহলে থাকাকালীন এলাকাবাসীর অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। তাকে সরকারের নির্দেশিত হোম কোয়ারেন্টিন না মেনে ঘোরাঘুরি করা ও বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসায় তার সরকারি নির্দেশ অমান্য ও সংক্রমন ছড়ানোর ঝুকি থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং তাকে বাড়ীতে হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশনা দেওয়া হয়। জানতে চাইলে সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ঐ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করে সরকারি নির্দেশনামতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তবে তিনি যেটা করেছেন সেটা একেবারে উচিত হয়নি। মোবাইল কোর্টের সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মুবিন এর নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়ন এর সেনা সদস্যবৃন্দ এবং এস আই সৈয়দ মাহফুজ এর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *