এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৫-০১ ২৩:৩৯:০৩ || আপডেট: ২০২০-০৫-০১ ২৩:৩৯:০৭
মিরসরাই প্রতিনিধি::
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন শ্রমজীবি, খেটে খাওয়া, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও করেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেন। গত দেড়মাস ধরে তিনি প্রায় ২ হাজার ৩শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে। আগে তিনি মাস্ক, সাবান ও নগদ অর্থ বিতরণ করেছেন।

কামরুল হোসেন হোসেন, গত দেড় মাসে পর্যায়ক্রমে প্রায় ২ হাজার ৩শ পরিবারকে খাদ্য সামগ্রী ও রমজান উপলক্ষে নগদ অর্থ দিয়েছি। এমন দূর্যোগ মহুর্তে অসহায় মানুষদের পাশে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। সাবেক সফল মন্ত্রী, প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে সার্বক্ষণিক করেরহাট ইউনিয়নের মানুষের পাশে রয়েছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।