চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

বাঁশখালীতে একদিনে ব্যাংক কর্মকর্তাসহ ৭ জন করেনায় আক্রান্ত

প্রকাশ: ২০২০-০৬-২৭ ২০:৩২:১৮ || আপডেট: ২০২০-০৬-২৭ ২০:৩২:২২

বাঁশখালী প্রতিনিধি|
বাঁশখালী উপজেলায় একদিনে ফার্মাসিস্ট, ব্যাংক কর্মকর্তাসহ ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) বিআইটিআইডি, চমেক, সিভাসুর ল্যাবে করোনা পরীক্ষায় এসব ব্যক্তিদের পজেটিভি রির্পোট পাওয়া যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফার্মাশিষ্ট, কামনাশীষ দাশ, ব্যাংক কর্মকতা জাহিদুল ইসলাম, বেসরকারী হাসপাতালের কর্মচারী প্রীতিকনা দাশ, জয় সিকদার, মো. ইমন, আবদুর কাদের, জালাল উদ্দীন।

বাঁশখালীকে রেড জোন চিহ্নিত হয়েছে।
এপর্যন্ত ৮২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তৎমধ্যে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।

বাঁশখালী  স্বাস্থ্য  ও পঃপঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, করোনাভাইরাস আক্রান্ত ৭ জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *